ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাম পাড়তে গিয়ে নিথর যুবক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৫ জুন ২০২৩
জাম পাড়তে গিয়ে নিথর যুবক
মোহনগঞ্জ থানা- ফাইল ফটো

নেত্রকোণার মোহনগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকালে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যান খোকন। মৃত খোকন চন্দ্র মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

জানা যায়, মৌসুমি ফলের ব্যবসা করতেন খোকন। মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে  কিনে নেন খোকন। সকালে জাম পাড়তে গাছে উঠলে পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা খোকনকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Advertisement

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খোঁজ নিয়ে জানা গেছে এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!