ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিস্তায় গোসলে নেমে নিথর কলেজছাত্র

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ৩ জুন ২০২৩
তিস্তায় গোসলে নেমে নিথর কলেজছাত্র
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে তালহা (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো চারজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত তালহা নীলফামারীর সৈয়দপুর কলিমমোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, তালহা তার বাবা-মায়ের সঙ্গে শুক্রবার লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে যান। শনিবার দুপুরে বোনের শ্বশুর বাড়িতে তাদের দাওয়াত খেতে যাওয়ার কথা। তাই তালহা তার চারজন ফুপাতো ভাইকে নিয়ে তিস্তায় গোসল করতে যান। তিস্তা নদীর রাজপুর এলাকার ৫ নম্বর স্পার বাঁধের নিচে সবাই গোসল করতে নামলে নদীর পানিতে ডুবে যায় সবাই।

Advertisement

এ সময় তালহার ফুপাতো ভাই জুয়েলসহ অন্যরা সবাই উঠতে পারলেও তালহা পানিতে ডুবে যান। পরে তাদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া ফারুক নামে এক জেলে গিয়ে তালহাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন তালহাসহ অসুস্থ সবাইকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি সাঁতার জানতো না। তাই নদীর পানির স্রোতে ডুবে যায়।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই নিহতের পরিবারের অভিযোগ না থাকলে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদের তার পরিবারের কাছে হস্তান্তর করা কবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!