ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ফেনসিডিলসহ অটোচালক আটক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১৩ মে ২০২৩
লালমনিরহাটে ফেনসিডিলসহ অটোচালক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে ১৯০ বোতল ফেনসিডিলসহ সহির আলী নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সহির আলী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে।

আদিতমারী থানা ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নামুড়ি বাজারে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সীমান্ত এলাকা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অটোরিকশায় থাকা এক যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটককৃত সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!