সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে নাঈম মিয়া ও কাশিনগর গ্রামের হাবিব মিয়ার ছেলে সালমান মিয়া।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার উত্তর ইউপি আমোদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ৩টি মাদক মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।