সোমবার বিকেলে উপজেলার সারপুকুর ইউপির খারুভাজ এলাকায় সাবেক ইউপি সদস্য মিন্টুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মো. এমদাদুল হক মিন্টু উপজেলার সারপুকুর ইউপির খারুভাজ এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে এবং সারপুকুর ইউপির সাবেক ইউপি সদস্য।
.png)
ওসি মোজাম্মেল হক জানান, সাবেক ইউপি সদস্য মিন্টুর বাড়িতে ফেনসিডিল সেবন করার জন্য প্রতিদিন শতশত মোটরসাইকেল আরোহী আসেন। মিন্টু নিজে এবং তার স্ত্রী আমোয়ারা বেগম সেসব আরোহীর নিকট ফেনসিডিল বিক্রি করেন- এমন সংবাদের ভিত্তিতে মিন্টুর বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. এমদাদুল হক মিন্টুকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিন্টুর স্ত্রী আনোয়ারা বেগম পালিয়ে যান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক সাবেক ইউপি সদস্য মো. এমদাদুল হক মিন্টু ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে সন্ধ্যায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।