শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ মে বুধবার রাতে কুমিল্লা নগরীর টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুস নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে সোহাগ মিয়া ও মামুনের নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে কোতয়ালী থানা এবং ডিবি পুলিশের একাধিক দল প্রযুক্তির সহায়তায় ২৫মে রাতে কুমিল্লার দেবিদ্বার থানাধীন বারেরা নামক এলাকা থেকে সোহাগ মিয়া ও মামুনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে, টিক্কারচর ঈদগাহ মাঠের পাশে গোমতী নদীর পাড়ের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত কুদ্দুস দুই মাস আগে সোহাগের নিকট থেকে ১০ হাজার টাকা ধার নেন। সোহাগ মিয়া এবং মামুন পাওনা টাকা না পেয়ে ঘটনাস্থলে বাকবিতণ্ডার এক পর্যায়ে কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করেন।