মৃত জয়নাল বাগজান গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন জয়নাল। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে জয়নালের ওপর। কাছাকাছি থাকা অন্য স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।