রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. জুনায়েদ একই গ্রামের আবুল ফরাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছিল। এ সময় বাড়ির উঠানে আম কুড়াতে যায় জুনায়েদসহ আরো কয়েক শিশু। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ। এ ঘটনায় আহত হয় আরো দুই শিশু। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।