রোববার সন্ধ্যা ৭টারি দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে। সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে আম কুড়াতে যান সানিয়া। একপর্যায়ে একটি আম গাছের নিচে দাঁড়ান তিনি। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা জানান, বিষয়টি খুব দুঃখজনক। এ ঘটনায় নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।