নিহত রাজিব একই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গ্রিলমিস্ত্রী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, রাজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রিল মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন রাত ১১টার মধ্যে বাড়ি ফেরেন তিনি। তবে শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেনি। পরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৯৯৯- এ ফোন পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে তাকে খুন করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, রাজিবের লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো অজানা। হত্যার কারণ জানতে ও জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে।