শনিবার সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল জব্দ করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করা যায়নি। পরে এসব জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদী তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ এসব জালের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
কুয়াকাটা নৌ-পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রাত ১২টা থেকেই সুমদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে লেম্বুর বন সাগর মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
.png)