ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্মার্টফোন নিয়ে ভাই-বোনের কাড়াকাড়ি, হেরে গেলেন আশামনি 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৬ মে ২০২৩
স্মার্টফোন নিয়ে ভাই-বোনের কাড়াকাড়ি, হেরে গেলেন আশামনি 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের আখানগরে আশা মনি নামে এক মাদরাসা শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার আখানগর ইউপির ডাঙাপাড়া এলাকায় বিষপানের এ ঘটনা ঘটে। বিষপানে মৃত্যুর বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার এসআই আবু হানিফ৷ 

আশামনি ডাঙাপাড়া গ্রামের কৃষক আলীর মেয়ে। তিনি সদর উপজেলার রহিমানপুর আলিম মাদরাসার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিল। 

Advertisement

এসআই আবু হানিফ বলেন, রাত সাড়ে ১০টার দিকে আশামনি ও তার ছোট ভাই রাকিবের সঙ্গে একটি স্মার্টফোনের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পাড়ায় আশামনি বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল  হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!