জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। এরপর উপকূলবাসীকে রক্ষা করতে প্রশাসনের তোড়জোড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন আড়াই লাখ বাসিন্দা। রোববার দিনব্যাপী চলে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব। ঝোড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ছিল সাগর। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর আশ্রিত মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। এরপর রাতেই নামানো হয় মহাবিপদ সংকেত।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানি না ঘটলেও বিধ্বস্ত হয়েছে ১২ হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি। একই সঙ্গে ভেঙে পড়েছে গাছপালা।
.png)