ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ নম্বর মহাবিপদ সংকেত, বৃদ্ধি পাচ্ছে পটুয়াখালীর নদীর পানি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১২ মে ২০২৩
৮ নম্বর মহাবিপদ সংকেত, বৃদ্ধি পাচ্ছে পটুয়াখালীর নদীর পানি
ফাইল ফটো

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এরই মধ্যে নদী তীরবর্তী এবং উপকূলীয় সকলকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা, লোহালীয়া, লাউকাঠীসহ ছোট-বড় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

Advertisement

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় সর্বমোট ৭০৩টি আশ্রয় কেন্দ্র এবং ৪০টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দুর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে সরিয়ে নিতে পায়রা বন্দরের নৌযানগুলো প্রস্তুত রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে যাতে সবাই নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেডক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!