বৃহস্পতিবার রাত ১০টার দিকে উখিয়ার বালুখালি ক্যাম্প-৯ এর এ/৭ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক ক্যাম্পের-২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ১৫ থেকে ২০ জনের সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীর একটি দল হঠাৎ কবিরকে গুলি করে পালিয়ে যায়। পরে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।