ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে নেতাকে গুলি করতে এসে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৭ মে ২০২৩
ক্যাম্পে নেতাকে গুলি করতে এসে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝির (নেতা) ওপর হামলা করতে এসে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার আমির জাফর।

Advertisement

তিনি জানান, ১৩ নম্বর ক্যাম্পের জি-১ ব্লকের সাব-মাঝি (নেতা) সৈয়দ হোসেনের ওপর হামলা করতে আসেন ২৫ থেকে ৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীদের গুলিতে সাব-মাঝি সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এ সময় অজ্ঞাত এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অজ্ঞাত ঐ রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!