ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ৮ মে ২০২৩
মানিকগঞ্জে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৪
চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৪ -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার বিন্নাডাঙ্গী গ্রামের মো. আনছার আলী, একই গ্রামের তমেজ আলী, পশ্চিম ভাকুম গ্রামের সোহরাব খান ও বারেক।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম রোববার উপজেলার বিন্নাডাঙ্গী গ্রাম থেকে একটি চোরাই অটোরিকশাসহ আনছার আলীকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরো একটি চোরাই অটোরিকশাসহ তমেজ আলীকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আনছার আলী ও তমেজ আলীকে জিজ্ঞাসাবাদের পর তারা জানায়- এই চোরাই গাড়িগুলো সোহরাব খান ও বারেকের থেকে কিনেছেন। পরে উপজেলার পশ্চিম ভাকুম এলাকায় অভিযান চালিয়ে সোহরাব ও বারেককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!