শুক্রবার সকাল ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন ডিবির পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকার মো. নাহিদ আলী, আরিফা খাতুন, মো. রাসেল, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ চরপাড়া গ্রামের পাইজুদ্দিন, খন্নী ধানকোড়া গ্রামের মো. আরিফুল ইসলাম ও সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. সোহেল রানা।
.png)
পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম হেরোইনসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন।’
এ ঘটনায় সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।