গ্রেফতাকৃতরা হলেন- সিলেটের গোপালগঞ্জ উপজেলার মো. তানভীর হোসেন ইসলাম ও হবিগঞ্জের লাখাই উপজেলার মো. মোস্তফা মিয়া।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল আনুমানিক রাত দশটার পর থেকে পরের দিন ভোর সাড়ে ছয়টার মধ্যে শহরের শহিদ রফিক সড়ক ও গঙ্গাধরপট্টি এলাকায় একযোগে ১৬টি দোকানে চুরি সংঘটিত হয়। ঘটনার পর থেকেই চোর চক্রের সদস্যদের খোঁজে মাঠে নামে পুলিশ। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বুধবার অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। তারা মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার দোকানের ভেতর কৌশলে ঢুকে নগদ টাকা ও অন্যান্য জিনিস চুরি করতেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানা একটি মামলা হয়েছে।