ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে গাড়িচাপায় বাইসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৮ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে গাড়িচাপায় বাইসাইকেল আরোহী নিহত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ছয় টার দিকে চরখণ্ড এলাকার আকিজ টেক্সটাইলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রানা মিয়া মানিকগগঞ্জ সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।

Advertisement

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, রানা গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চরখণ্ড এলাকার আকিজ টেক্সটাইল এর ২ নম্বর গেটের সামনে তাকে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!