ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৫ মে ২০২৩
সিংগাইরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিংগাইরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে একটি চোরাই গরু, একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর সিংগাইর গ্রামের মানিক, জাহিদুল, কাংশা গ্রামের অনিক ও গোবিন্দল ভোর বাজার এলাকার নুরে আলম।

Advertisement

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার উত্তর জামশা গ্রামের ছায়েদ আলীর বসতবাড়ি থেকে একটি গরু নিয়ে পিকআপযোগে চুরি করে পালিয়ে যায় একটি চোর চক্র। ঘটনা পর অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ চোরচক্রের তিন সদস্য মানিক, জাহিদুল ও অনিককে গ্রেফতার করা হয়।

অপরদিকে, উপজেলার আঙ্গারিয়া গ্রামের গরুর হাটের হাসিল ঘরের পাশ থেকে অটোরিকশা চুরি হয়ে যায়। চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধারসহ নুরে আলম নামের এক চোরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!