ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ৩ মে ২০২৩
হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের
ফাইল ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে ইদ্দিস মিয়া নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.ইদ্দিস মিয়া উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

জানা যায়, রাতে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০-৩৫টি হাতি ধানক্ষেতে নেমে আসে। এ সময় হাতি তাড়াতে গ্রামবাসীরা লাঠি নিয়ে ধাওয়া করলে ইদ্রিস মিয়া হাতির কাছাকাছি চলে যায়।   
একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে স্থানীয়দের ধাওয়ায় হাতির দল সরে গেলে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার মৃত্যু হয়।    

Advertisement

গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার।  

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!