ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, আহত ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৯ এপ্রিল ২০২৩
বগুড়ায় বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, আহত ৩
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় আব্দুল হাই নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পরপরই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। নিহত আব্দুল হাই (৫৫) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রামের বাসিন্দা। 

আহতরা হলেন- উপজেলার আরংশাইল গ্রামের বাসিন্দা অটোচালক দুদু মিয়া (৫০), অটোযাত্রী শেরপুরের তালতা গ্রামের বাসিন্দা সাদ্দাম (১৮) এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা আফসানা (২৬)। আহতদের মধ্যে আফসানা ও সাদ্দাম হোসেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অটোচালক দুদু মিয়াকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

জানা যায়, নাবিল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজাপুর এলাকায় হঠাৎ মহাসড়কে ওঠে একটি অটোরিকশা। এ সময় বাসটি অটোকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী আহত হন। আর অটোযাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন দুইজন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জয়নাল আবেদীন সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!