ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় ২ নারী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ১৭ এপ্রিল ২০২৩
নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় ২ নারী নিহত
নান্দাইল মডেল থানা- ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক শিশু।

সোমবার সন্ধ্যার দিকে নান্দাইল উপজেলার অরণ্যপাশা নামক স্থানে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, সন্ধ্যায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে অরণ্যপাশা এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এক শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে দুই নারীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!