সোমবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, হাফিজুর রহমান মোটরসাইকেলে স্ত্রীসহ এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খলশি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাফিজুর রহমান এবং তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক হাফিজুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাফিজুর রহমানের স্ত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।