বুধবার বিকেলে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজিস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন। এ সময় নরসুন্দা ট্র্যাভেলসের চালক খোকন মিয়াকে পাঁচ হাজার টাকা, সিএনজিচালক কাশেমকে ৫০০ টাকা, মাঈনুলকে ৩০০ টাকা এবং অটোচালক মাহবুবকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, বুধবার বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজিস্ট্যান্ড এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
.png)