বুধবার বিকেলে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড় ও কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে— এমন তথ্যে বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড় ও কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় ভাড়ার তালিকা না টাঙানো ও বাড়তি ভাড়া আদায়ের অপরাধে চারটি বাস কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)