আইপিএলের লক্ষ্য ছিল, ম্যাচগুলো তিন ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে কিছু কিছু ম্যাচে সেই সমসয়সীমা ৪ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আগে ব্যাট করা পাঞ্জাবকে মাত্র ১৫৩ রানে আটকে দেন গুজরাটের বোলাররা। মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোহিত শর্মা। এরপর তুলনামূলত ছোট টার্গেটে খেলতে নেমে শুরুটা খারাপ করেনি গুজরাট।
তবুও ম্যাচটি অত সহজেই শেষ হয়নি। পাঞ্জাব ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিতে থাকে। তবে শেষ পর্যন্ত তাদের পুঁজি যথেষ্ট ছিল না। শুভমান গিলের ৪৯ বলে ৬৭ রানের হাত ধরে ৬ উইকেটের জয় পায় গুজরাট।
.png)
আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উঠেছে। সেই কারণে শুক্রবার গুজরাট অধিনায়ক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। এর আগেরদিন ম্যাচ জিতেও রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসনকেও একই অভিযোগে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।