বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সাইফুল এলাহী এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর একজন আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চকরিয়া উপজেলার রাজাখালীর জামাল উদ্দিনের ছেলে রুহুল আমিন এবং আবদুল মালেকের স্ত্রী খালেদা বেগম। তিন বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মালেক একই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
.png)
আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী জানান, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি পেকুয়ার রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় মনিরুজ্জামানের ছেলে আবদুল মালেক, তার স্ত্রী খালেদা ও ভুক্তভোগীর স্বামী রুহুল আমিনসহ পরিবারের সদস্যরা রুজিনাকে গলাকেটে হত্যা করেন। যৌতুকের দাবিতে এ হত্যাকাণ্ড ঘটান তারা। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বদিউল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছরের বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।