ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ২০ এপ্রিল ২০২৩
নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন 
ফাইল ফটো

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় ইমরান নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নম্বর-১ এ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজপাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। 

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা শারমিন।

Advertisement

রাষ্ট্রপক্ষের এ পিপি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯(১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে। ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!