ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৬ এপ্রিল ২০২৩
সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল হোসাইন একই গ্রামের আরাব আলীর ছেলে। ইসমাইল হোসাইন সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদের ইমাম ছিলেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মাওলানা ইসমাইল হোসাইন দুপুরে গোসল করার জন্য পানির মোটরের সুইচ দেন। এ সময় চালু না হওয়ায় মোটরে হাত দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে বাড়ির লোকজন ইসমাইল হোসাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!