[ দেশজুড়ে ]
হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
ঈদের জামাতে নামাজ আদায়
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এই জামাতে নামাজ আদায় করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, জেলা প্রশাসক শামীম আহমেদসহ সাধারণ মুসল্লিরা।
নামাজ শেষে দেশ জাতির কল্যাণ, বিশ্ব শান্তি ও বৃষ্টিপাত চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!