বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা-যশোর মহাসড়কের যাহাতাবমুন্সীর ভাগাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাহাতাব মুন্সী ভাগাড় মোড়ে সাইকেল আরোহী নুরুল আমিনকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে নুরুল আমিন গুরুতর আহত হন। এ সময় কাভার্ডভ্যানটির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় রাত ৯টায় লাশ যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেয়। বর্তমানে গাড়িটি চৌগাছা থানায় আটক ও চালক পলাতক রয়েছেন।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।