বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমন মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউপির উত্তরপাড়া গ্রামে মো. আব্দুল মন্নাছের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান। তিনি বলেন, ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল মাঝেমধ্যেই বিভিন্ন ফসলী জমিসহ ঘরবাড়িতে তাণ্ডব চালায়। বুধবার সন্ধ্যার দিকে আবারো হাতির দল আসে। এ সময় তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় স্থানীয়রা। এ সময় অসাবধানতাবশত ওই হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় সুমন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)