শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার ঘড়িষার ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও জানা গেছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ঐ গৃহবধূর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে সন্তান আছে। আটককৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী ডিঙ্গামানিক ইউনিয়নে।
.png)
ভুক্তভোগী গৃহবধূর দেবর বলেন, ভাবির কাছে একটা ছেলে এসেছে। লোকজন তাদের আটক করে রেখেছে। আমি থানায় এসেছি পুলিশকে জানাতে।
শিকলবন্দি গৃহবধূ জানান, পরকীয়ার অভিযোগ মিথ্যা। ভুক্তভোগী যুবক তার খালাতো ভাই। তাকে পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করেন। তাদেরকে আটক করে শিকলবন্দি করে রাখেন। পাশাপাশি তারা মিথ্যা অভিযোগ এনে মারধর করেছেন।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।