ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর পরকীয়ার বলি হলেন আলহাজ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৪ এপ্রিল ২০২৩
স্ত্রীর পরকীয়ার বলি হলেন আলহাজ
ফাইল ফটো

পাবনার আটঘরিয়া উপজেলায় আলহাজ আলী নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউপির জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি। 

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, সকালে প্রতিবেশী মিনা খাতুন আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে যায়। কিন্তু সেখানে আলহাজকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ

Advertisement

তিনি আরো বলেন, স্ত্রীর পরকীয়ার জেরে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। 

আটঘরিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন ও ওই গ্রামের ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!