ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুই যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১৮ এপ্রিল ২০২৩
সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুই যুবক আটক
উদ্ধারকৃত জাল নোট- ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে প্রায় সাড়ে তিন লাখ টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!