ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৯, ১৭ এপ্রিল ২০২৩
চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার রাত ৯টার দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement

হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!