রোববার সন্ধ্যায় হাসানপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন হাসানপুর রেলস্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন। তিনি বলেন, হাসানপুর স্টেশনে মালবাহী গাড়ির সঙ্গে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।