অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাজিদ। তার বাসা যেন হাজার বছর আগের বিদেশি মুদ্রার ভাণ্ডার। নিজের পড়ার টেবিল ও বুক শেলফে সাজিয়ে রাখা হয়েছে এসব বিদেশি মুদ্রা। শুধু মাত্র শখ করেই সাজিদ এই মুদ্রা সংগ্রহ শুরু করেন।
তার কাছে রয়েছে- সুলতানি মুদ্রা, মোঘল আমলের মুদ্রা, ইসলামিক মধ্য যুগীয় মুদ্রা, ব্রিটিশ মুদ্রা থেকে শুরু করে আরো অনেক প্রকার মুদ্রা।
.png)
সাজিদ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া, রাজধানী ঢাকার মোহাম্মদপুরের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সাজিদ।
শিক্ষার্থী সাজিদ জানান, শখের বশেই প্রাচীন এসব মুদ্রা সংরক্ষণ করেছেন। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে এসব মুদ্রা সংগ্রহ করে আসলেও কোথায়ও প্রচার করেনি। যেসব মুদ্রা বহন করছে প্রাচীন ঐতিহ্য। সেই সময়কার কৃষ্টি-কালচার, সভ্যতার অনেক নিদর্শন এসব মুদ্রায় অঙ্কিত আছে। এগুলো নতুন প্রজন্মের কাছে ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে।
তিনি আরো জানান, তার সংগ্রহে প্রাচীন সাম্রাজ্যের ৬ শতাধিক ও সমসাময়ীক এবং বিলুপ্ত প্রায় দেড়শ দেশের মুদ্রা রয়েছে। এছাড়া তার সংগ্রহে রয়েছে, ব্রিটিশ সময়ের রেভিনিউ স্ট্যাম্প ও বর্তমান বিভিন্ন দেশের এবং বাংলাদেশের পুরাতন স্ট্যাম্প।
জানা যায়, সাজিদ ২০১৬ সালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে ডা. আজাহার উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এরপর অনার্সে ভর্তি হন মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সাজিদের মা শাহিনুর খানম লালমোহন হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।