ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহ আমানতে যাত্রীর বেল্টে মিলল ২ কোটি টাকার সোনা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ৫ এপ্রিল ২০২৩
শাহ আমানতে যাত্রীর বেল্টে মিলল ২ কোটি টাকার সোনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা অধিদফতর ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। বুধবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই ব্যক্তির কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। 

জব্দকৃত সোনার বারের ওজন ২ কেজি ৭৯৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি। আটক ব্যক্তির সঙ্গে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারও ছিল। 

Advertisement

আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ (৪২)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

শুল্ক গোয়েন্দা অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, অভিযুক্ত প্রবাসী আতিক উল্যাহ বুধবার সন্ধ্যা ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বিমানবন্দরে আসেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন লাউঞ্জে আসলে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার পরনে থাকা প্যান্টের বেল্টের ভেতর লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!