ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারত সীমান্ত থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৪০ সোনার বার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ১৯ মার্চ ২০২৩
ভারত সীমান্ত থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৪০ সোনার বার জব্দ
স্বর্ণের বারসহ আটক ট্রাকচালক - ফাইল ছবি

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাজেয়াপ্ত হওয়া এই সোনার মূল্য বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৫৭ লাখ টাকারও বেশি। এ ঘটনায় জড়িত সুশঙ্কর দাস নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

বিএসএফ জানায়, শনিবার (১৮ মার্চ) স্থানীয় সময় প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সুসংহত চেকপোস্ট পেট্রাপোলে, বিএসএফ সদস্যর ১৪৫ ব্যাটালিয়ন আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ হাজার ৬৬৭ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ একটি ট্রাকচালককে আটক করা হয়।

বিএসএফ আরো জানায়, তারা গোপন তথ্য পায় যে এক ট্রাকচালক বাংলাদেশ থেকে পেট্রাপোল হয়ে ভারতে সোনা পাচার করতে চলেছেন। এরপর বিএসএফ কর্মকর্তাদের নির্দেশ অনুসারে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। পরে সন্দেহভাজন এক বাংলাদেশি ট্রাক আইসিপি পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ সদস্যদের ওই ট্রাকটি দেখে সন্দেহ হয় এবং তল্লাশি শুরু করে।

Advertisement

আরো পড়ুন>> ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা পাকিস্তান সরকারের

ওই ট্রাকে বাংলাদেশ থেকে ভারতে মাছ আনা হচ্ছিল। বিএসএফ সদস্যরা পুরো ট্রাকটি তল্লাশি করে। এসময় মাছের বাক্সের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিএসএফ সদস্যার ট্রাক ও সোনাসহ চালককে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেফতার হওয়া পাচারকারীর পরিচয় সুশংকর দাস, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষিরা জেলায়।

সুশংকর দাস জানান, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। ট্রাকের মালিক সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম। সাতক্ষীরা থেকে এইটাতে মাছ বোঝাই করা হয়েছিল। ভারতে আসার পর এসব মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনাল হস্তান্তর করার কথা ছিল।

এদিকে পাচারকারী ব্যক্তিকে সোনার বার ও ট্রাকসহ কাস্টম অফিস পেট্রাপোল তেঁতুলিয়ায় পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!