রোববার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মশিউর দৌলা রেজা।
জানা যায়, পেশাদার চোর চক্রটি গত ১৫ দিন ধরে মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করে সোনাপট্টির ওই দোকানগুলির ওপরে নজর রাখছিল। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বিনোদপুর জুয়েলারির তালা ভেঙে ভেতরে ঢুকে বাইরে থেকে তালা আটকে দিয়ে সুরঙ্গ করে কৌশলে পাশের বৈদ্যনাথ জুয়েলারির ভেতরে যায়। এ সময় তারা প্রায় ৫০ ভরি সোনা চুরি করে। শুক্রবার রাতে পুলিশকে খবর দেয় জুয়েলারির মালিকরা। খবর পেয়ে অভিযান শুরু করে নড়াইল ও বাগেরহাট এলাকা থেকে পেশাদার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, বেশ কিছু রুপার গহনা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
.png)