আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের নতুনপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অবস্থান নেয় জীবননগর থানাপুলিশের একটি টিম। ওই সময় দুই পাচারকারী সোনা নিয়ে মোটরসাইকেলে সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় তাদের আটক করে দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় জিয়া উদ্দিনের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোরার ওজন ৫৮০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
.png)
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।