ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা ২ চোর

আদমদীঘি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ৫ এপ্রিল ২০২৩
ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা ২ চোর
ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা ২ চোর -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলায় ইজিবাইক (টমটম) চুরি করে পালানোর সময় ২ চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নওগাঁ সদরের মাদার মোল্লা শিমুলিয়া উত্তরপাড়ার জমসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২) ও একই গ্রামের নয়নের ছেলে বাপ্পি (২০)।

Advertisement

এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় সান্তাহার ঘোড়াঘাট এলাকার ইজিবাইকের মালিক হামিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

জানা যায়, ইজিবাইক মালিক হামিদুর রহমান তার গাড়িটি বাসার সামনে রেখে বাসায় ভিতর যান। খাবার শেষে ফিরে এসে দেখেন ওই স্থানে তার ইজিবাইকটি নেই। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন ইজিবাইকটি চুরি করার সময় জনতার হাতে আটক হন জাহাঙ্গীর আলম ও বাপ্পি। পরে তাদের পুলিশে হাতে তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!