ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে সাড়ে ৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৪ এপ্রিল ২০২৩
আদমদীঘিতে সাড়ে ৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল
ফাইল ছবি

পবিত্র ফিতর উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে মিলে এবার ৯ হাজার ৬৮৬ দুস্থ ও অতিদরিদ্র পরিবার পাচ্ছে ভিজিএফের চাল। জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিনামূল্যে বিতরণ করা হবে। 

আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন জানান, অত্র উপজেলার ৬টি ইউনিয়ন মিলে প্রায় ২৫ হাজার অতি দরিদ্র ও দুস্থ পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা সুবিধা পাচ্ছেন। যেসব পরিবার ভাতাসহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত রয়েছে সরকার সেসব পরিবারকে পবিত্র ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তার আওতায় আনতে চায়। এজন্য ৯ হাজার ৬৮৬ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে প্রদান করা হবে। 

এরমধ্যে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় ১৭৬৩ জনকে, নশরতপুর ইউনিয়নে ১৬৮৫ জন, আদমদীঘি সদর ইউনিয়নে ১৮৩১ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪৭২ জন, চাঁপাপুর ইউনিয়নে ১৪৩৩ জন এবং সান্তাহার ইউনিয়নে ১৫০২ জনসহ সর্বমোট ৯ হাজার ৬৮৬ জন দুস্থকে এই চাল দেওয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!