সোমবার (৩ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে বিল্টন (২৮), ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে শিপন ওরফে নরেশ (২৩) ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের রেজাউল সরদারের ছেলে সুমুন সরদার (৩৮)।
.png)
পুলিশ জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলাকালে গাঁজা সেবনের সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ওই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।