রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন অধিদফতরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি বলেন, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে ৩৭০টি অভিযানে ৪২ হাজার ৮৪টি ইয়াবা উদ্ধার এবং ৮৬ জনকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রো কার্যালয়। এছাড়া অভিযানে আট কেজি ২৩২ গ্রাম গাঁজা এবং ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)