গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাহজাহানপুর থানার বড়পাথর এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. সিজান আলী, নেত্রকোণার আটপাড়া থানার ইটাখলা চটপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মো. রাজিব, টঙ্গীর দত্তপাড়ার খোকন হওলাদারের ছেলে মো. ইস্রাফিল হাওলাদার, টাঙ্গাইলের নাগরপুর থানার চৌবাড়িয়া এলাকার মো. সোনা মিয়ার ছেলে আব্দুল আওয়াল, ময়মনসিংহের হালুয়াঘাট থানার কালী আলী কন্দ এলাকার আশিষের ছেলে রুদনা, একই এলাকার রিপনের ছেলে উদয়। শুক্রবার মধ্যরাতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে (আরিচপুর) থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
টঙ্গী থানার ওসি আশরাফুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে ঐ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোরা, একটি স্টিলের ফলা, দুটি সুইচ গিয়ার এবং একটি সাধারণ চাকু উদ্ধার করা হয়।
.png)
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে স্টেশন রোড, নতুন বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিস ছিনতাইয়ে জড়িত।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মামলা করে শনিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফুল।