সোমবার বিকেলে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের রামারচর নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ থানার কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
.png)
সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস থেকে সোহেল রানাকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।